শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

দেশে ফিরে ঢাকা মেডিক্যালে ৩ বাংলাদেশী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

ঢাকা: নেপালে বিমান দুর্ঘটনায় আহত আরো ৩ জন ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ বিমানের বিজি- ০৭২ বিমানে তাদের নিয়ে আসা হয়। শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই তিনজন হলেন- মেহেদী হাসান, তার স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি। তারা কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বিমান দুর্ঘটনায় আলমুন নাহার অ্যানির স্বামী এফএইচ প্রিয়ক ও সন্তান তামারার প্রিয়ক মারা গেছে।

দেশে ফেরার পর বিকেল ৫টার দিকে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়া হয়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ নিয়ে চারজন এখন বার্ন ইউনিটে আছেন। বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয় আহত শেহরিন আহমেদকে। তিনিও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এদিকে, আহতদের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের পর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মো. শাহজাহান কামাল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের খোঁজ খবর নেন। তারা আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানান।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশীসহ ৫১ জন নিহত হয়েছেন। ওই দিন দুপুর ১২টা ৫১ মিনিটে ৭১ জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে ইউএস বাংলার ড্যাশ এইট কিউ ফোর হানড্রেড মডেলের বিমানটি। দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে রানওয়ে থেকে ছিটকে বিমানটি পাশের খালি মাঠে গিয়ে পড়ে। দুই ইঞ্জিনের বিমানটি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে পড়ে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD