জার্মানবাংলা২৪ ডেটকম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে হাজির না করায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানি আবার পিছিয়ে গেছে।
খালেদার আইনজীবীদের আবেদনে তার জামিনের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত।
ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এই আদেশ দেন।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এদিন শুনানিতে বিচারককে বলেন, কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে এজলাসে হাজির করতে চাইলেও তিনি ‘নিজে থেকেই’ আসছেন না।
আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ সময় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিচারক তা ১৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেন।