শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

দুর্গাপুরে এইচএসসিতে ভূগোল প্রশ্নপত্র বিতরণে ভুল: পরীক্ষা স্থগিত করে ২ কর্মকর্তাকে অব্যাহতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • নেত্রকোনা প্রতিনিধি

চলতি এইচ এস সি পরীক্ষায় নেত্রকোনা জেলার দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ভূগোল ১ম পত্রের স্থলে ২য় পত্র খুলে বিতরণ করার দায়ে সারাদেশে ভূগোল পরিক্ষা স্থগিত হওয়ায় দায়িত্ব অবহেলার অভিযোগে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ২ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দুর্গাপুর থানা থেকে প্রশ্ন আনতে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের প্রতিনিধি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুশ শাকুর সাদী ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের প্রতিনিধি ইংরেজী প্রভাষক সাদেকুর রহমান দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে জবানবন্দী দেয়ায় তাদেরকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হোসেনকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার(দূর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদেক ও জেলা শিক্ষা অফিসার মোঃ ওয়ালী উল্লাহ্। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ১০ টায় সময় ভূগোল ১ম পত্রের প্রশ্নের স্থলে ২০২ নং হলের পরীক্ষার্থীদের মাঝে ভূগোল ২য় পত্রের প্রশ্ন বিতরণ এবং কেন্দ্রের ৪০১ নং হলের ভিতরে প্রশ্ন বিতরণের সময় কর্তব্যরত শিক্ষকদের নজরে আসলে বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসনকে অবহিত করা হয়। জেলা প্রশাসন বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানালে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ভূগোল ২য় পত্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD