শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

দীর্ঘস্থায়ী সরকার অনেক কিছু করতে পারে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

দেশে একটি দীর্ঘস্থায়ী সরকার থাকলে তারা অনেক কিছু পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘জাপানে একটি দল ৪৫ বছর ক্ষমতায় ছিল, লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে পাল্টে দিয়েছেন। এটা আপনাদের বিবেচনার জন্য উত্থাপন করলাম।’ এ সময় তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের প্রসঙ্গও তুলে ধরেন।

আজ বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ পরামর্শক কমিটির ৩৯তম সভার শুরুতে শফিউল ইসলাম এসব কথা বলেন।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, কাজী আকরামউদ্দিন আহমদ, এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শফিউল ইসলাম তাঁর বক্তব্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে করসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তিনি করপোরেট কর, ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো, বন্দরের সক্ষমতা বাড়ানো, ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি নিশ্চিত করা, ব্যবসায়ীদের হয়রানি কমানো, এফবিসিসিআইয়ের ভবন নির্মাণে সরকারের সহায়তাসহ বিভিন্ন দাবি তুলে করেন। এফবিসিসিআই সভাপতি অর্থমন্ত্রীরও ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা তাঁদের বাজেট প্রস্তাব তুলে ধরেন। সব মিলিয়ে প্রায় ৬০ জন বক্তা বক্তব্য দেন। সবশেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কিছু কিছু প্রস্তাব নিজে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনের বছরে বাজেটে বড় কিছু করা যাবে না। আগে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা ভালোভাবে করার ওপর জোর দেওয়া হবে।’

সভায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এ বছর রপ্তানি বাড়াতে উৎসাহ দেওয়া হবে। নতুন নতুন পণ্যে বন্ডের লাইসেন্স দেওয়া হবে। বন্ড কার্যালয়ে হয়রানি ও ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বিভিন্ন পণ্যে এখন সম্পূরক শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে, তা থাকবে বলে জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD