শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

দালালের খপ্পর থেকে মালয়েশিয়ায় ৬৬ বাংলাদেশি উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি দালাল চক্রের একটি অফিস থেকে ৬৬ জনকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ। তবে অফিসটিতে কর্মরত ১১ জন বাংলাদেশি ও দুইজন মালয়েশিয়ান নাগরিকও আটক হন।

১০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সদস্যর একটি স্পেশাল বাহিনী মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সিরি সেরডাং সেলাংগার এলাকায় অভিযান চালায়। যদিও রিহায়রিং প্রোগ্রামের আওতায় লাইসেন্স পেয়েছিল ওই বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিটি।

শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গতকাল অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ। এ সময় অফিস কর্মরত ১১ জন বাংলাদেশি ও দুইজন মালয়েশিয়ান নাগরিকও আটক হন। ৯৮টি পাসপোর্টের ফটোকপি ২ লাখ ৫০ হাজার মালায় রিংগিত উদ্ধার করা হয়।
এছাড়া অপর একটি রুম থেকে ৫৫ জন বাংলাদেশি ও দুইজন ইন্ডিয়ার নাগরিককে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলী জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অবৈধ শ্রমিক আমদানি করে মালয়েশিয়ার বিভিন্ন কলকারখানায় সাপ্লাই করতো সিন্ডিকেট গ্রুপটি।

তিনি জানান, বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে শ্রমিক এনে ওই রুম ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে সাপ্লাই করতো। আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩, ১৯৬৬, ১৬৩ গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD