শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

তিন ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, জলজট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে ৩২ মিলিমিটার। ২৪ ঘণ্টার হিসাবে যা ৩৩ দশমিক ৬ মিলিমিটার। এতে নগরের নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভোররাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পরের তিনঘণ্টায় ৩২ মিলিমিটার রেকর্ড হয়েছে।

তিনি জানান, কোনো সতর্ক সংকেত নেই। তবে শুক্রবার পর্যন্ত থেমে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে যথারীতি আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় জলজট দেখা দিয়েছে।

এদিকে, কার্প জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল ও কালবাউশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এখনো মা-মাছ ডিম ছাড়েনি। তবে মাছের ডিম সংগ্রহকারী জেলেরা প্রস্তুত রয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া জানান, মা-মাছ প্রথমে কিছু নমুনা ডিম ছাড়বে। এর মধ্যে দিয়ে ডিম ছাড়ার উপযোগী পরিবেশ রয়েছে কিনা তা মাছগুলো পরীক্ষা করে। বিশেষ করে পানির উঞ্চতা, লবণাক্ততার পরিমাণ, স্রোত ইত্যাদি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD