শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ঢাকায় হাবিব ব্যাংকের প্রেসিডেন্ট মুহাম্মদ নাসির সেলিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

তিন দিনের সফরে ঢাকা এসেছেন হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নাসির সেলিম। তিনি আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ব্যাংকটির সারা বিশ্বে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ বাজারগুলোর ভেতর অর্থনৈতিক সংযোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা এইচবিএল বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ব্যাংক। বাংলাদেশে ব্যাংকটি ৪৫ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। গ্রাহককেন্দ্রিকতা ও উদ্ভাবনী সেবার জন্য এইচবিএল বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফিডি) ব্যাংকটির ৫১% শেয়ার ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ করে।

সফরকালীন মুহাম্মদ নাসির সেলিম বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা ও সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ যখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে তখন এই সফর সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষত চীন-মধ্যপ্রাচ্য-দক্ষিণ এশিয়া বাণিজ্য করিডোরে বাংলাদেশের নতুন সম্ভাবনার প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্য সংযোগ জোরদারে দেশের লক্ষ্য অর্জনে এইচবিএল একটি কার্যকর অংশীদার হিসেবে কাজ করছে। ব্যাংকটি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, অবকাঠামোগত অর্থায়ন ও দেশি-বিদেশি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সমাধান প্রদান করছে। এইচবিএল বাংলাদেশ এখন সম্মানিত গ্রাহকদের জন্য আরএমবি/সিএনওয়াই (রেনমিনবি) মুদ্রায় অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। দক্ষিণ এশিয়া ও এমইএনএ অঞ্চলের তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম যারা চীনে অ্যান্ড টু অ্যান্ড আরএমবি ইন্টারমিডিয়েশন সেবা দিয়ে থাকে। এর ফলে চীনের রাষ্ট্রায়ত্ত ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছে এইচবিএল।

মুহাম্মদ নাসির সেলিম ২০২৪ সালের মার্চ মাসে এইচবিএল-এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে ব্যাংকে যোগদানের পর থেকে তিনি হেড অফ গ্লোবাল অপারেশনস, হেড অফ ব্রাঞ্চ অ্যান্ড ইসলামিক ব্যাংকিং ও চিফ অপারেটিং অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্র, আবুধাবি ও পাকিস্তানে ৩৬ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে তার। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, সিটি গ্রুপ এবং আবুধাবি ইসলামিক ব্যাংকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD