শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

ট্রাম্পের চাপের মুখে রাশিয়ার সঙ্গেই হাত মিলাল ভারত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, ফলে মোট আমদানি শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই আর্থিক চাপে পড়ে গেলেও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে পিছপা হয়নি ভারত।

এই প্রেক্ষাপটে সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের ১১তম বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। এতে অ্যালুমিনিয়াম, সার, রেলপথ ও খনি প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে অঙ্গীকার করা হয়। একইসঙ্গে বিরল খনিজ পদার্থ নিয়ে যৌথ উন্নয়নের সম্ভাবনাও তুলে ধরা হয়।

মার্কিন শুল্ক আরোপের বিষয়ে রাশিয়া প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, “রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য দেশগুলোর ওপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে, তা বৈধ নয় এবং তা হুমকিস্বরূপ।”

এদিকে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ পদক্ষেপকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে ভারত বদ্ধপরিকর।”

রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান—এই দুটি কূটনৈতিক পদক্ষেপে ভারতের স্পষ্ট বার্তা: আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জাতীয় স্বার্থ ও কৌশলগত সম্পর্ক অটুট থাকবে।

সূত্র: ফিনান্সিয়াল এক্সপ্রেস, সিএনবিসিটিভি১৮, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD