শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ঝড়ের কবলে যুবলীগ নেতার মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মার্চ, ২০১৮

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী মুছা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৭টায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা থেকে মোটরসাইকেলযোগে নগরীর রিকাবীবাজার যাচ্ছিলেন মুছা। পথে কাজির বাজার সেতু দিয়ে আসার সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মোটরসাইকেলসহ একটি ভ্যানগাড়ির ওপর আছড়ে পড়লে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

শুক্রবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে শনিবার সকালে তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে তার স্বজনরা জানান, দুর্ঘটনায় মুছার মাথায় আঘাতপ্রাপ্ত হলে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD