শামীম খান, মহেশপুর, ঝিনাইদহ: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও মহেশপুর-কোটচাঁদপুর-এর গণমানুষের নেতা মনির খান নির্বাচন পূর্ববর্তী সময়ে তার নির্বাচনী বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও সকল স্তরের নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ আগস্ট) কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নে, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মেদ আলী, কুশনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লিয়াকত আলী, উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক ছাত্রনেতা হায়দার আলীর মাতার কবর জিয়ারত করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহেশপুরের আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, মরহুমার সন্তান কোটচাঁদপুর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, কোটচাঁদপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা অমেদুল ইসলামসহ কুশনা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।