শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

জার্মানীর মাইন্জ শহরে বাঙ্গালী কবি শিল্পীদের ঘরোয়া আড্ডা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

ফাতেমা রহমান রুমা : ৬ই অক্টোবরে রিয়েল আনোয়ার এর নিজ বাড়িতে জার্মানীর মাইন্জ শহরে বসেছিল কবি শিল্পীদের ঘরোয়া আড্ডা । রাতভর এই আয়োজনে জার্মানীর বিভিন্ন শহর থেকে ছুটে আসা কবি শিল্পী এবং অতিথিদের উপস্থিতিতে লোকশিল্পী রিয়েল আনোয়ার এর বাড়িটি হয়ে উঠেছিল এক উৎসব মুখর পরিবেশ।

উৎসব মুখর এই বাড়িটিকে ঘিরে যাঁরা রাতভর গানে কবিতায় গল্পে মশগুল ছিলেন তাঁরা সবাইকে মাতিয়ে রেখেছিলেন।


এই আনন্দ ঘরো আড্ডায় উপস্থিত ছিলেন মিনহাজ দীপন, শিরিন আলম, রিয়েল আনোয়ার, হ্যাপি উদ্দিন, সোমা তালুকদার,এনামুল মোহাম্মদ, নিম্মি কাদের, বাবুল তালুকদার ,অনি রহমান, শিউলি ফিরোজ, অকিল শর্মা, চিরঞ্জিত টিটো, মাহফুজ ফারুক, নজরুল ইসলাম খালেদ ,সেলিম রেজা এবং সবাই স্বপরিবারেই উপস্থিত ছিলেন।

হ্যাপি উদ্দিন ও রিয়েল আনোয়ার এর আয়োজনে বরাবরই এক নতুন মাত্রা সংযোজন হয়ে থাকে। এবারেও এর ব্যতিক্রম হয়নি।

কবিতায় গানে গল্পে আড্ডায় কৌতুকে. খাবার-দাবার সব মিলিয়ে ছিল এক অনবদ্য আয়োজন। সেই সংগে প্রতিটি কবি শিল্পী এবং অতিথিদের হাতে উপহার তুলে দিয়ে যে সম্মান এবং আন্তরিক ভালবাসা জানিয়েছেন, তাও মনে রাখার মতো।

ছিল সম্পুর্ন বাংগালীয়ানায় খাবার-দাবার। বিদেশ বিভুঁইয়ে শত ব্যস্ততার মাঝে হ্যাপি উদ্দিন ও রিয়েল আনোয়ার এর এ আন্তরিক আয়োজন ছিল সত্যি মনে রাখার মতো।

সার্বীক সহযোগীতায় ছিলেন সানি আনোয়ার , সম্রাট উদ্দিন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD