শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানির ড্রেসডেন শহরে উৎসবমুখর বিজয় দিবস উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

ফাতেমা রহমান রুমা: জার্মানির ড্রেসডেন শহরে পালিত হলো মহান বিজয় দিবস। স্যাক্সনি স্টেটের রাজধানী ড্রেসডেন শহরে দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের জন্য ছিল উৎসবমুখর অন্যতম একটি দিন। হাজার হাজার মাইল দূরে থেকেও প্রিয় দেশ বাংলাদেশের কথা, রক্ষক্ষয়ী স্বাধীনতার কথা; অবশেষে মুক্তির পতাকা উড্ডয়নের মধ্য দিয়ে বিজয় পাওয়ার কথা স্মরণ করেন জার্মান প্রবাসী ড্রেসডেন শহরের বাঙালিরা।

উল্লেখ্য, নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর অর্জিত হয়েছে ছিল বিজয়। এই শহরে বসবাসরত বাংলাদেশি একদল তরুণের উদ্যোগে, যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা অপারেশন: অপারেশন সার্চলাইট এর ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন পরিবেশনা করেন সৌরভ সরকার। এরপর রুদ্র মুহাম্মদ শহীদুল্লার কবিতা আবৃত্তির মাধ্যমে আমাদের মর্মান্তিক ইতিহাস স্মৃতিচারণ করেন ড. বিশ্বজিৎ মল্লিক।

দেশাত্মবোধক গান পরিবেশন করেন মোবারক হোসেন, দীপিকা দাস এবং সানিরুজ্জামান শুভ। এবং সর্বোপরি শহীদ জননী জাহানারা ইমামের লেখনী থেকে পাঠ করেন সাবিনা শারমিন বিদিশা।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা এবং সঞ্চালনা করেন যথাক্রমে শাওন মজুমদার এবং মোহাম্মদ উজ্জল হোসেন। আন্তরিকভাবে সকলের এই উদ্যোগ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহন অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD