শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

চীনে বাংলাদেশি শিক্ষার্থীর অকাল মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
মোঃ রাউফুর রহমান।ফাইল ছবি

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চায়নায় অধ্যয়নরত এক বাংলাদেশি ছাত্রের কিডনি ও হার্টে সমস্যা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। জিয়াংসু প্রদেশের থাইজু শহরে অবস্থিত জিয়াংসু এগ্রি-এনিম্যাল হাজভেন্ডারী ভোকেশনাল কলেজে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত ছিলো।

জিয়াংসু এগ্রি-এনিম্যাল হাজভেন্ডারী ভোকেশনাল কলেজে অধ্যয়নরত ছাত্র মোঃ রাউফুর রহমান চায়নার ‘জিয়াংসু থাইজু পিপলস হসপিটালে’ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা নিবাসী মোঃ সাইদুর রহমান এবং জেবুন্নাহার বেগমের ৩ মেয়ে ও এক ছেলের মধ্যে রাউফুর ছোট এবং এক মাত্র ছেলে সন্তান।

সে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে ১৮ ই অক্টোবর “চায়না DTE স্কলারশিপ” নিয়ে চায়নায় পাড়ি জমায়। তিন বছর কোর্সে প্রথম বছর বেসিক কোর্সে সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়।

চায়না অবস্থানরত বাংলাদেশী ছাত্ররা, চাইনিজ শিক্ষক ও হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় জিয়াংসু থাইজু পিপলস হসপিটালে তার জায়নাযা সম্পূর্ণ করার পর লাশ মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য, তার শারীরিক সমস্যার কারণে গত ১২ই আগস্ট তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি দেখে ডাক্তারদের পরামর্শে ICU তে লাইফ সাপোর্টে রাখা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২৩ ই আগস্ট শুক্রবার মৃত্যুবরণ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD