শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

চীনে কিচেন ও স্যানিটারি পণ্যের প্রদর্শনী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনে কিচেন ও স্যানিটারি পণ্যের আন্তর্জাতিক বিকাশ এবং অভ্যন্তরীণ বাজারের ব্যবহারের উন্নয়নের জন্য ঝজিয়াং প্রদেশের ইইউ শহরে অনুষ্ঠিত হয়ে গেল তিনদিন ব্যাপী ইইউ কিচেন এন্ড স্যানিটারি ওয়্যার ইকুইপমেন্ট এক্সিবিশন-২০১৯।

ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস কোম্পানি (এমি ফেয়ার) এর উদ্যেগে ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী এই প্রদর্শনী ইইউ শহরে অবস্থিত ইইউ আন্তর্জাতিক এক্সপো সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়।

ইইউ বুইউ এক্সিবিশন সার্ভিস (এমি ফেয়ার) কোম্পানির জেনারেল ম্যানেজার এমি জং বলেন, আমাদের কোম্পানী তিনদিন ব্যাপী ইইউ কিচেন এন্ড স্যানিটারি ওয়্যার ইকুইপমেন্ট এক্সিবিশনের আয়োজন করেছে। এ প্রর্দশনীটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আশা কারি আগামী বছর আরো বেশি বিদেশি ক্রেতার সমাগম হবে। এমি ফেয়ার প্রতি বছর চল্লিশটির বেশি এক্সিবিশন আয়োজন করে থাকে।

তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের চীনে বিজনেস এক্সিবিশনে অংশগ্রহন করার আহবান জানান। এক্সিবিশনে অংশগ্রহন করার জন্য সার্ভিক সহযোগীতা এমি ফেয়ার করবে বলে আশ্বাস দেন।

চীনের বিভিন্ন প্রদেশ থেকে এক্সপোতে মোট ২৫০ টির বেশি কোম্পানী অংশ নিয়েছে। ৭৬০০ বর্গ মিটার এক্সিবিশনে হলে ৩৫০টির বেশি স্ট্যান্ডার্ড বুথ ছিল।

আমেরিকা, ইউরোপীয়, আফ্রিকা, ইরান, মঙ্গোলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, তাজাকিস্থান, কাজাকিস্থান, সিরিয়া, ইয়েমেন, মিশর, ইরাক সহ বিশ্বের ৬৫টি দেশ থেকে ৫০০ জনের বেশি ক্রেতা প্রতিনিধিরা এক্সিবিশনে অংশগ্রহন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD