শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

খালেদা জিয়া টানা দুই দিন সিসিইউতে, অবস্থার তেমন উন্নতি নেই

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা দ্বিতীয় দিন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, তবে নতুন কোনো অবনতিও দেখা যায়নি। চিকিৎসকরা প্রতিদিন বৈঠক করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনছেন এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই খালেদা জিয়ার খোঁজ নেন।

পরে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ম্যাডামের অবস্থায় তেমন উন্নতি নেই। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন।”
বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারও জানান যে খালেদা জিয়ার পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করে চিকিৎসা তদারকি করছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গুলশানের বাসা থেকে প্রতিদিন খাবার পাঠানো হচ্ছে। সিসিইউতে খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক আছেন ছোটপুত্রবধূ সৈয়দা শামিলা রহমান।

এবিএম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের অবস্থা ভালো নয়। তার জন্য সবাই দোয়া করবেন।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD