শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

খালেদার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার নেওয়া হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সদস্যদের তুলে নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন উপ-পরিদর্শক ও ৩ জন কনস্টবল খালেদা জিয়ার গুলশানের বাসায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় বসবাস করেন খালেদা জিয়া। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হওয়ার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

গুলশানের বাসভবনে এখন খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মচারী খায়রুল, সুমন, ড্রাইভারসহ কয়েকজন অবস্থান করছেন। এছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তা টিম চেয়াপারসন সিকিউরিটি ফোর্স- সিএসএফের পাঁচ সিপাহী ও একজন ডিউটি অফিসারসহ ছয়জন সেখানে অবস্থান করছেন।

জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ওই এলাকা ডিপ্লোমেটিক জোনের মধ্যে। তারা ওখানে নিরাপত্তা দেয়। খালেদা জিয়ার বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার করা হয়েছে কি না আমার জানা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD