শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুলাউড়ার ফানাই ছড়ায় সীমানা নির্ধারণী লাল খুঁটির আতঙ্ক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর কাছে স্বারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ফানাইছড়া (নদী) খনন ও উভয় তীরের বাঁধনির্মাণ প্রকল্পে কর্মধা ইউনিয়ন এলাকার জনসাধারণের নিজস্ব মালিকাধীন ভূমির বাড়িঘর, গাছ-বাঁশ বাগানসহ সকল স্থাপনা ও ফসলী ভূমি রক্ষার দাবির জানিয়েছেন এলাকাবাসী। এ উপলক্ষে আজ ২৮ নভেম্বর, বৃহস্পতিবার কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।

জানা যায়, কুলাউড়া উপজেলাধীন কর্মধা ইউনিয়নের ষাড়েরগজ পাহাড় থেকে উৎপত্তি হয়ে ৪০ ফুট থেকে ৫০ ফুট প্রস্ত বিশিষ্ট ফানাই নদী কর্মধা ইউনিয়নের আছগরাবাদ চা বাগান, ফাঁড়ি বাগান, নলডরি, হোসনাবাদ, নূনা, মহিষমারা, বাবনিয়া, হাসিমপুর, গুতুমপুর, কলাউড়া ইউনিয়নের লক্ষীপুর, গুতগুতি, রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী, মুকুন্দপুর, একিদত্তপুর, বাগাজুরা, ভবানীপুরসহ বিভিন্ন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ব্রাহ্মণবাজার ও ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরে পতিত হয়েছে। উভয় তীরে জলসীমা পর্যন্ত ব্যক্তি মালিকাধীন জমি রয়েছে। ব্রাহ্মণবাজার ইউনিয়নের কাকিছার থেকে শুরু হয়ে কর্মধা ইউনিয়নের নলডরি পর্যন্ত নদীর উভয় তীরে ঘনবসতি অসংখ্য বাড়ী-ঘর, কবরস্থান, মসজিদ, কাঁচা-পাকা ও ইট সলিং রাস্তা, নদীতে কয়েকটি পাকা ব্রীজ কার্লভার্ট, বিদ্যুৎ লাইনের খুঁটি, গাছ বাগান, বাঁশ বাগান ও ফসলি জমি বিদ্যমান রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ফানাই ছড়া (নদী) খনন ও উভয় তীরের বাঁধ নির্মাণে ১১০ ফুট প্রস্থ বিরাট অংকের প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু সরকারি সেটেলম্যান্টের ম্যাপ অনুযায়ী নদীর প্রস্থ ৫০ ফুট। নদী তীরে বসবাসকারী বেশীর ভাগ মানুষ অতি-দরিদ্র। এমতাবস্থায় সম্প্রতি ফানাই ছড়া খনন ও উভয় তীরে বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা ও ম্যাপ ছাড়া কর্মধা ইউনিয়ন এলাকায় সীমানা নির্ধারণ করে লাল রং দেয়া খুঁটি বসানো হয়েছে। জলসীমা থেকে প্রায় ৪৫ থেকে ৫০ ফুট দূরে খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণকারী লোকজন এক সপ্তাহের মধ্যে বসত বাড়িঘরসহ সকল স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছে। অথচ সেটেলম্যান্ট রেকর্ড অনুযায়ী ফানাই ছড়ার প্রস্থ ৫০ ফুট এবং তীরবর্তীসমূহ ভূমি ব্যক্তি মালিকাধীন বংশানুক্রমে জনসাধারণ বাড়িঘর তৈরি করে বসবাস, গাছ বাগান, বাঁশ বাগান ও ফসলী জমি ভোগ ব্যবহার এবং ছড়া তীরবর্তী ভূমি রেজিষ্ট্রি দলিলে ক্রয়-বিক্রয় করে আসছেন।

উজান এলাকায় অপ্রয়োজনীয় এ প্রকল্প বাস্তবায়িত হলে জনগণের কোন উপকার হবে না, বরং হাজার হাজার মানুষের ফানাই তীরের নিজস্ব ভূমিতে ঘনবসতি অসংখ্য কাঁচা-পাকা বসত বাড়িঘর, বাউন্ডারি ওয়াল, কবরস্থানসহ অনেক স্থাপনা, কাঁচা-পাকা ও ইট সলিং রাস্তা এবং গাছ বাগান ও বাঁশ বাগান উজাড়সহ ফসলী জমি হাতছাড়া হয়ে অপূরণীয় ক্ষতি হবে। বাস্তুহারা হয়ে যাবে বহু পরিবার। সীমানা নির্ধারণী লাল খুঁটির আতঙ্কে এলাকার জনগন আহাজারি করছে।

স্মারকলিপিতে জনস্বার্থে কর্মধা ইউনিয়নের প্রকল্প এলাকা সরেজমিনে তদন্তক্রমে হাজারো মানুষের নিজস্ব সম্পত্তি, বাড়িঘর, গাছ বাগান, বাঁশ বাগানসহ স্থাপনা রক্ষাসহ অসংখ্য পরিবারকে বাস্তহারা হওয়ার কবল থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এলাকাবাসীর পক্ষে কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মো. আব্দুল মালিক ইউএনও’র কাছে এ স্বারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD