শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

কারাগারে বসে এইচএসসি দেওয়ার অনুমতি পেল হাসান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

আসন্ন এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বরগুনা জেলার পরীক্ষার্থী অমিত হাসানকে।

অমিত বরগুনা সদর থানার গোড়াপদ্মা এলাকার কাঞ্চন চৌকিদারের ছেলে ও এম বালিয়াতলী ডি.এন কলেজের ছাত্র।

১১ ফেব্রুয়ারি থেকে তিনি নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

আদালতের নির্দেশে ২২ মার্চ কারা কর্তৃপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে অমিতের পরীক্ষা কারাগারে বসেই দেওয়ার অনুমতি দেয় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক নোটিসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিসে উল্লেখ করা হয়েছে, কারাগারের হাজতি (নং- ৫০৮/১৮) মো. হাসান, রোল- ৮২৩০১০, রেজি:- ১১১৫২৬৬০১০, শিক্ষাবর্ষ ২০১৪-১৫ বরগুনা জেলা কারাগারে রয়েছেন। তার এইচএসসি পরীক্ষা বিধিমতো নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

তবে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার পরীক্ষার্থী বহন করবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD