শিরোনাম :
বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী

কামরুল ইসলামকে মনোনয়ন দেয়ায় আ.লীগের সড়ক অবরোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার সকাল ১১টা থেকে অসংখ্য নেতা-কর্মী উপজেলা পরিষদের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

ঢাকা-২ আসনে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে মনোনয়ন না দিয়ে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ এই আসনে মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভের এক পর্যায়ে তারা ঢাকা-নবাবগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। নেতা-কর্মীরা রাস্তার উপর শুয়ে বসে নানা শ্লোগান দিতে থাকেন। এসময় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

এ বিষয়ে ঢাকা জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন জানান, এই আসনে আওয়ামী লীগের যোগ্য প্রার্থী শাহীন আহমেদ। তৃনমূলের নেতা-কর্মীরা তার সঙ্গে রয়েছে। আমরা খাদ্যমন্ত্রীর মনোনয়ন মানি না, মানবো না।

খাদ্যমন্ত্রী একজন জনবিচ্ছিন্ন নেতা হিসেবে উল্লেখ করেন তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।

শেষ খবর পাওয়া সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। তবে দাবি না মানলে আগামীকাল মঙ্গলবার আবার কর্মসুচী পালন করা হবে বলে জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, রোববার ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD