শিরোনাম :
বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা প্রধান প্রধান রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন, রেল উন্নয়নে ২০৪৫ সাল পর্যন্ত ২৪ প্রকল্প গণতান্ত্রিক উত্তরণের পর ঢাকা-বার্লিন সহযোগিতায় নতুন সম্ভাবনা দেখছে জার্মানি ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইতিহাস গড়লেন তিন বাংলাদেশি শিক্ষার্থী বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে বিজিবি–বিএসএফ টানাপোড়েনে সীমান্তে আটকা নারী ও শিশু, চরম দুর্ভোগে পরিবার

কখনো মৌসুমী ছিলেন, ভুলে যেতে চান অভিনেত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী। ফলে লম্বা সময় ধরেই অভিনয়ের বাইরে তিনি।

মৌসুমীকে কি আর অভিনয়ে দেখা যাবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তার স্বামী ওমর সানী। তিনি জানালেন, এই চিত্রনায়িকা হয়তো আর পর্দায় ফিরছেন না।

ওমর সানী জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে নিউ জার্সিতে মেয়েকে নিয়ে মৌসুমী রয়েছেন তার মায়ের সঙ্গে। সেখানেই মন দিয়েছেন পরিবারে। দেশে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই।

তিনি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই তার অগ্রাধিকার।’

নিজের অভিনয়ের জীবন এখন ভুলে যেতে চান মৌসুমী। স্ত্রীর মানসিক অবস্থাও তুলে ধরে সানী বলেছেন, ‘ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।’

আক্ষেপ করে তিনি যোগ করেন, ‘তার মতো একজন লিজেন্ডকে নিয়ে ভালো কাজের ভাবনাই কারও মধ্যে নেই। নতুনদের মধ্যে অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাও একটা বাস্তবতা।’

এর আগেও এক সাক্ষাৎকারে মিডিয়া ছাড়ার কথা জানিয়েছিলেন মৌসুমী। সেসময় তিনি বলেছিলেন, ‘প্রথমত আমি বলব, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

মৌসুমী আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দেবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে। এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

উল্লেখ্য, মৌসুমী ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত অভিনেত্রীদের একজন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD