আগামীকাল (রবিবার) আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর প্রকাশিত চলতি মাসের সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী মূল্য পর্যালোচনা করে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে। এ উপলক্ষে রবিবার বিকেল ৩টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাম ঘোষণা করা হবে।
এর আগে, সর্বশেষ গত ২ জুলাই এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।