জার্মানবাংলা রিপোর্ট: টঙ্গির তুরাগ পাড়ে এবার এক পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বন্দ্ব নিরসনের পর তাবলীগ জামাতের দুই পক্ষ মিলে ১৫ থেকে ১৭ই ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ২৪ জানুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে তাবলীগ জামাতের নেতাদের নিয়ে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ তথ্য জানান।
বুধবার তাবলীগের দুই পক্ষ এক হওয়ার পর ২৪ জানুয়ারির বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, তাবলীগের শূরা সদস্য মাওলানা জুবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এটাকে প্রশমিত করার জন্য সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বুধবার ২৪ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সব পর্যায়ের সবাইকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই গ্রুপকে একসঙ্গে বসাতে সক্ষম হয়েছি।