শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যেভাবে নিখোঁজ হলেন মাহিরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হয়ে নিখোঁজ হোন মাহিরা বিনতে মারুফ পুলি। পরে প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পর তাকে সাভার থেকে উদ্ধার করে র‍্যাব।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন মাহিরা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

মাহিরা র‍্যাবের কাছে দাবি করেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর মাহিরাকে একটি পোশাক দেওয়া হয় ড্রেস পরিবর্তন করার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেড়িয়ে আসেন। 

এরপর জঙ্গল দিয়ে দৌঁড়াতে থাকেন এই এইচএসসি পরীক্ষার্থী। একটা পর্যায়ে রাস্তায় তিনি র‌্যাব-৪ এর একটি গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব। 

ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র‍্যাব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD