দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানিয়েছেন স্বনামধন্য কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের এমপি মমতাজ বেগম। শুক্রবার মানিকগঞ্জ জেলার বালিরটেকের কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহব্বান জানান। এসময় তিনি বলেন, বালিরটেকের ব্রিজ হওয়ায় অনেকে বলছেন মমতাজ বেগম ব্রিজ করে দিয়েছেন। কিন্তু আমি বলবো এই ব্রিজ মমতাজ করেনি। করেছেন শেখ হাসিনা সরকার। আর শেখ হাসিনা সরকার মানেই উন্নয়নের সরকার। বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটি লুটেরা দল। এরা শুধু ক্ষমতায় আসে দেশ ও জনগণের সম্পদ লুটপাট করার জন্য। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মেয়র মানিকগঞ্জ পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রিফাত রহমান শামীম,পুলিশ সুপার মানিকগঞ্জ। আ,ফ,ম সুলতানুল আজম আপেল,যুগ্ন সাধারন সম্পাদক,মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিয়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব। রকিবুল ইসলাম,অফিসার ইনসার্জ মানিকগঞ্জ সদর থানা। ইসরাফিল,সভাপতি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ, সাধারন সম্পাদক আসরাফ সরকার। সিংগাইর উপজেলার সাধারন সম্পাদক হাজী মাজেদ খান,যুগ্ম সাধারন সম্পাদক শাহীদুর রহমান শহীদ,সহ সভাপতি আনোয়ারা খাতুন। মানিকগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক তানজিদুল্লা প্রধান লিল্টু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,দপ্তর সম্পাদক আবুল বাসার,হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ, সিংগাইর উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন,সহ সভাপতি আমজাদ হোসেন,সাধারন সম্পাদক রমিজ উদ্দিন,ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অরুন কুমার বালো,মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ এর সভাপতি জহিরুল ইসলাম,জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আতোয়ার রহমান ভূইয়া,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকানুজ্জামান রোকন,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন ভূইয়া সবুজ,মানিকগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হোসেন। ভাড়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধরন সম্পাদক লেলিন খান,ইউনিয়ন যুবলীগের মনির হোসেন,কাজী মিজান।ইউনিয়ন ছাত্রলীগের তাসকিন রনি,টিপু সুলতান,রাজীব।