শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ইসলামী ব্যাংকের ৫ শীর্ষ কর্মকর্তাকে অপসারণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে পাঁচ শীর্ষ কর্মকর্তাকে অপসারণের অভিযোগ উঠেছে। তবে ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান বলেছেন, তারা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

যাদের অপসারণ করা হয়েছে তারা হলেন- অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, আব্দুস সাদেক ভূঁইয়া, মোহাম্মদ মোহন মিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম।

ইসলামী ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির ম্যানেজমেন্টে ১১ জন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে এএমডি ও এসইভিপি পদত্যাগ করেছেন কয়েকদিন আগে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) পদত্যাগ করেছেন তিন উপ-ব্যবস্থাপনা পরিচালক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিচালনা পর্ষদ চাপ সৃষ্টি করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদত্যাগ করতে বাধ্য করেছেন। এসইভিপি ছাড়া বাকি সবার চুক্তির মেয়াদ ছিল এক বছর।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বাংলানিউজকে বলেন, পাঁচজনের পদত্যাগপত্র পেয়েছি। এদের মধ্যে দু’জন গত বৃহস্পতিবার (৩১ মার্চ) পদ্যত্যাগ করেছেন। বাকি তিনজন ৫ এপ্রিল। ম্যানেজিং লেভের এ পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD