শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালী রোমে তিনদিনব্যাপী ন্যাশনাল কাফ অপারেটর কোর্স সম্পন্ন

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

রোমসহ ইতালীর ২০টি শহরে থেকে আসা প্রশিক্ষনার্থীদের নিয়ে পিয়াচ্ছা ভিত্তোরিও হোটেল নাপোলিয়নে ৭ আগষ্ট ২০২০ অনুষ্ঠিত হয়। তিনদিনব্যাপী ন্যাশনাল কাফ অপারেটর ট্রেনিং। ইতালী প্রবাসীদের বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা পেতে শহরভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে নাশনাল কাফ। কোর্সটির প্রথম অংশ তিনদিনব্যাপী একটানা প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের ইতালী বিভিন্ন আইন কানুন/ব্যবসা-বানিজ্যের বোনাসসহ প্রয়োজনীয় ৫৬টি বিষয়ের উপরে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। কোভিড এর কারনে মাত্র ৪০জন শিক্ষার্থীদের এই কোর্সে সুযোগ দেয়া হয়।
কোর্সের উদ্যোক্তা সোসাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আরো তিনমাস অনলাইন ট্রেনিং এর মাধ্যমে অংশগ্রহনকারীদের আরো দক্ষ করে গড়ে তোলা হবে।

কোর্সের আয়োজক লাইফ ইন ইতালী পরিচালক এ কে জামান জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইতালীর আরো অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। রোমের পরে ফিরেন্সে অনুষ্ঠিত হবে ২৮-২৯-৩০ আগষ্ট ২০২০। এছাড়া শীঘ্রই বিভিন্ন শহরে ন্যাশনাল কাফের অফিস/সেন্টার চালু করা হবে। অ্যাপস/কল সেন্টারের এর মাধ্যমে সরাসরি বোনাস আবেদন করতে পারবেন ইতালী প্রবাসীগন।

কোর্সের প্রশিক্ষক পলাশ হাওলাদার সবাইকে কোর্সটিতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।কোর্স শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন ইতালী প্রবাসীদের আইকন ব্যক্তিত্ব ন্যাশনাল এক্সচেজ্ঞ কোম্পানীর চেয়্যারম্যান হাজী মোঃ ইদ্রিস ফরাজী। তিনি অংশগ্রহনকারীদের সঠিকভাবে প্রবাসীদের কাফ সার্ভিস প্রদানের আহবান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশী প্রবাসীগন ইতালী সরকারের সবধরনের সুযোগ-সুবিধা যাতে সবাই সহজে পেতে পারেন-এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তিনি সবাইকে পরিশ্রম এবং সততার সাথে কাফ সার্ভিস পরিচালনার আহবান জানান।
কোর্সটি আয়োজনে সহযোগীতায় ছিলেন লাইফ ইন ইতালী রোম, টিএমএম ফিরেন্স এবং সিএসএন ভিসেন্সা। ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন মাল্টিমিডিয়া ইভেন্টস ও ড্রিম ট্যুরিজম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD