শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেহেনাস তাব্বাসুম শেলি , রোম প্রতিনিধি :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ইতালির রোম দূতাবাস ভবনের প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরেই বাংলাদেশি বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাতের শীত উপেক্ষা করে ৫০টির বেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এতে দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক এর সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ছালেহ আহমদ ও এ এস এম ছায়েম। রাষ্ট্রদূত বলেন, ১৯৫২ সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা হয়। তিনি জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তায়নের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস-সংস্কৃতি পালন ও চর্চা করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD