শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

আমানত পেতে দৌড়ঝাঁপ!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মার্চ, ২০১৮

বেসরকারি সব ব্যাংকের পাশাপাশি রূপালী ও অগ্রণী ব্যাংকও সম্প্রতি সুদহার বাড়িয়েছে। অথচ এক বছর আগেও আমানতকারীদের নিরুৎসাহিত করছিল কিছু ব্যাংক। আর এখন অধিকাংশ ব্যাংকই আমানত সংগ্রহের লক্ষ্য বেঁধে দিয়ে কর্মকর্তাদের মাঠে নামিয়েছে।

২০১২ সালে আমানতের ওপর সুদ ছিল সাড়ে ১২ থেকে ১৪ শতাংশ। ২০১৩ সালে আমানতের গড় সুদহার নেমে আসে ৮ দশমিক ৬১ শতাংশে। ২০১৬ সালের ডিসেম্বরে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার কমে হয় ৫ দশমিক ২২ শতাংশ। তবে এখন বেশির ভাগ ব্যাংক ৯ থেকে ১৩ শতাংশ সুদে মেয়াদি আমানত নিচ্ছে।

সুদহার বাড়ায় আমানতকারীরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ছুটছেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীরাও বড় অঙ্কের আমানত তুলে ফেলছে। ফারমার্স ব্যাংক থেকে জলবায়ু তহবিলের প্রায় ৫০০ কোটি টাকা ফেরত না পাওয়ায় অনেকে আতঙ্কে বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে ফেলছেন। অধিক নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের দিকেই ঝুঁকছে।

রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা জানিয়েছেন, তাঁদের কাছে ভালো অঙ্কের বিনিয়োগযোগ্য আমানত রয়েছে। ভালো প্রকল্প না মেলায় অর্থায়ন করা যাচ্ছে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD