শিরোনাম :
২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ, লড়বে ১৯ দল দুই বছরে ৪ বার অবমাননার শিকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য:ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা, সংস্কার কার্যক্রমে স্থবিরতা বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, পাঁচ দিন পর বৃষ্টির আভাস মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন

আন্দোলনে থমকে আছে রাজধানী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। সকাল নয়টার পরপরই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আছেন। এই আন্দোলন কর্মসূচির কারণে পুরো রাজধানীতে যানজট ছড়িয়ে পড়েছে।

দুপুর সোয়া ১২টায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, তাঁতীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেছেন। এ ছাড়া গ্রিন রোড, আগারগাঁও, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের পূর্ব-পশ্চিম, মিরপুর ১০, কুড়িল বিশ্বরোডে অবরোধ চলার কথা জানানো হয়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে ফার্মগেট এলাকায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেন। তাঁরা পান্থপথ সিগন্যাল মোড়ে বিক্ষোভ করছেন। দুপুর পৌনে ১২টার দিকে এই মোড়ে শিক্ষার্থীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এ সময় গ্রিন রোড, পান্থপথ ও ফার্মগেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ ছাড়া খামারবাড়ির সামনের সড়কেও পুলিশ ব্যারিকেড দিয়েছে।

ধানমন্ডিতে সকাল সোয়া ১০টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রাপা প্লাজার মোড়ে অবস্থান নেন। গতকালের চেয়ে আজ তুলনামূলক বেশি শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা ইট দিয়ে সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছেন। এ ছাড়া বিভিন্ন স্লোগান দিতে দিতে তাঁরা সড়ক প্রদক্ষিণ করছেন। এ কারণে লালমাটিয়ায় আড়ং মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে যানবাহনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে।

এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অবস্থান নিয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে কর্তব্যরত বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আশরাফুল করিম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে সড়কে যানচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) লিটন কুমার সাহা বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বসে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজ সড়কে যানবাহন তুলনামূলক কম। তবে আগারগাঁও লিংক রোড ও পান্থপথ এলাকায় যানজট রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD