শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

আইনজীবী রথীশ হত্যায় স্ত্রীসহ তিনজনের স্বীকারোক্তি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

রংপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনাকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী স্নিগ্ধা ভৌমিকসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি স্নিগ্ধার প্রেমিক কামরুল মাস্টারকে ১০ দিনের রিমাণ্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই আল আমিন আসামি কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে শুনানি শেষে বিচারক ১০ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক, স্নিগ্ধার প্রেমিক কামরুল ইসলাম, সবুজ ও রোকনুজ্জামানকে আদালতে হাজির করা হয়। খুনের ঘটনায় স্নিগ্ধা ভৌমিক, সবুজ ও রোকনুজ্জামান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়ার পর তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD