রাজধানীর গুলিস্থানে হকার উচ্ছেদের সময় গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।
অভিযোগপত্রভুক্ত দুজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এই মামলার অভিযোগপত্র আজ রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন মামলাটি বিচারের জন্য বদলি হবে।