শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসিটিভি বসাতে বরাদ্দ প্রায় ৭২ কোটি টাকা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়াকে নিরাপদ ও স্বচ্ছ রাখতে দেশের মোট ভোটকেন্দ্রের অর্ধেকেরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। ৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রকে ‘অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে।

এই সব কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরের পরিবেশ ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্যই এই সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজন অনুযায়ী একাধিক ক্যামেরা বসানো হচ্ছে।

তিনি আরও জানান, এরই মধ্যে সারাদেশে সিসিটিভি স্থাপনের কাজ শুরু হয়েছে এবং অনেক জেলায় কার্যক্রম প্রায় শেষের পথে। কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সরকারের লক্ষ্য হলো নির্বাচনের আগেই—সম্ভব হলে জানুয়ারি মাসের মধ্যেই—সব ভোটকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা। এ লক্ষ্যে কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন জেলায় উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি তদারকি করছেন বলেও জানান উপ-প্রেস সচিব।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই উদ্যোগ ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD