শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

৯ বছর পর চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ১১ মে (সোমবার), জানিয়েছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন।

মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ চীন সফর হয়েছিল ২০১৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালের ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।
চীন-মার্কিন সম্পর্কে দুই রাষ্ট্রপ্রধান পর্যায়ের শীর্ষ কূটনীতি এক অপরিহার্য ও কৌশলগত দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার পর গত এক বছরে চীন ও মার্কিন রাষ্ট্রপ্রধানদের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হয়েছে।
• ২০২৪ সালের ৭ নভেম্বর প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে একটি অভিনন্দন বার্তা পাঠান।

• ২০২৫ সালের ১৭ জানুয়ারি সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাঁর সাথে ফোনে কথা বলেন।
• ২০২৫ সালের ৫ জুন সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাঁর সাথে ফোনে কথা বলেন।
• ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন।
• ২০২৫ সালের ৩০ অক্টোবর প্রেসিডেন্ট সি চিন পিং বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন।
• ২০২৫ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন।
• ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সি চিন পিংয়ের সর্বশেষ কথোপকথনে প্রেসিডেন্ট সি বলেন, উভয় পক্ষের উচিত উপনীত ঐকমত্য অনুসারে সংলাপ ও যোগাযোগ জোরদার করা, মতপার্থক্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা এবং বাস্তবসম্মত সহযোগিতা সম্প্রসারিত করা। কোনো ভালো কাজ ছোট হলেও তা করা থেকে বিরত থাকা উচিত নয়, একইভাবে কোনো খারাপ কাজ ছোট হলেও তা করা অনুচিত। আমাদের উচিত ধাপে ধাপে কাজ করা, ক্রমাগত পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং সহাবস্থানের একটি সঠিক পথ তৈরি করা; যাতে ২০২৬ সাল এমন একটি বছর হয়ে ওঠে, যে বছরে দুটি প্রধান রাষ্ট্র—চীন ও যুক্তরাষ্ট্র—পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার দিকে এগিয়ে যায়।

সূত্র:লিলি-তৌহিদ-আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD