শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের অনুমোদন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরকারি সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সুইজারল্যান্ডের জেনেভায় একটি স্থায়ী মিশন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ। এত দিন ওই মিশনের মাধ্যমেই জাতিসংঘসংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি সুইজারল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয়ে আসছিল। তবে রাজধানী বার্নে বাংলাদেশের কোনো পৃথক দূতাবাস না থাকায় কূটনৈতিক যোগাযোগ ও কার্যক্রম পরিচালনায় কিছু সীমাবদ্ধতা ছিল।

সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে সরাসরি একটি দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, নতুন এই দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি কূটনৈতিক কার্যক্রম পরিচালনা আরও গতিশীল ও কার্যকর হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে একজন রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বার্নে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী জনবল ও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন অফিস রয়েছে। নতুন এই দূতাবাস স্থাপনের মাধ্যমে ইউরোপে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD