শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

লাখো মানুষের ঢলে সম্পন্ন হলো শরিফ ওসমান হাদির জানাজা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা এটি।

জানাজায় ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই ডা. আবু বকর সিদ্দিক। তিনি বরিশালের বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ঐতিহ্যবাহী গুঠিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে শনিবার সকালে দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ সংসদ ভবন প্রাঙ্গণে আনা হয়। এ সময় পুরো এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা নামাজে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বক্তারা ওসমান হাদির অবদান স্মরণ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি সমাজে তার প্রভাব ও জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD