শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

রাজধানীতে ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি: প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার, বাকিদের বিরুদ্ধে মামলা।সারাদেশে শিক্ষিত বেকারদের বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিকারী ফ্রিলান্সিং ও আউটসোসিং প্রতিষ্ঠান ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড–এ সাংবাদিক পরিচয়ে দাবী করা ২০ লক্ষ টাকা আনতে গিয়ে চাঁদাবাজি চক্রের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

গত ৮ ডিসেম্বর সোমবার রাজধানীর কল্যাণপুরে ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এ একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল থেকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাংবাদিক পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও হুমকি প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি সরকারি প্রকল্প বাস্তবায়ন করছে এবং সেখান থেকে প্রতি মাসে তাদেরকে টাকা (চাঁদা) দিতে হবে—অন্যথায় মিথ্যা অভিযোগ সাজিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করবে।
এমন ঘটনায় ওই চাদাঁবাজী চক্রের সদস্যদের সাথে প্রতিষ্ঠানটি কৌশলগতভাবে চক্রের একজন সদস্যকে “সেটেলমেন্ট আলোচনার” নাম করে অফিসে আমন্ত্রণ জানায়। সেই সূত্র ধরে মোঃ জাহাঙ্গীর আলম আলোচনার জন্য অফিসে উপস্থিত হলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের ওই সদস্য স্বীকারোক্তি দিয়ে বলেন, নিজেদের বানানো ফেইসবুক পেইজ ও অনুমোদনহীন অন লাইন ওয়েব সাইট বানিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানী এবং সরকারী কর্মকর্তাদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেয় তারা। এঘটনায় আরো কিছু আন্ডারগ্রাউন পত্রিকার সাংবাদিক জড়িত আছে। প্রথমে তারা আওয়ামীলীগের ট্যাগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের দমন কাজে জড়িত আছে বলে হুমকি দেয়, পরে আপোষের প্রস্তাব দিলে তারা নিজেদের নিয়ন্ত্রিত জায়গায় নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়।
গত ৮ ডিসেম্বর দুপুরে, একই চক্রের কয়েকজন সদস্য ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড–এর অফিসে এসে পুনরায় ২০ লক্ষ টাকা চাদাঁ দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শন করার ঘটনাকে কেন্দ্র করেই এই জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় প্রতিষ্ঠানটি।
এঘটনায় ওই আটককৃত চক্রের সদস্য জাহাঙ্গীর আলমের তথ্যমতে জড়িতদের নামে দারুস সালাম থানায় ৮ জনের নাম উল্ল্যেখ করে আরো অজ্ঞাত নাম রেখে অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানে কর্মরত হিসাব রক্ষক মোঃ সাইফুল ইসলাম। এই চক্রের পলাতক বাকী সদস্যরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মেছ মাউল আলম মোহন, খাদিজা আক্তার পূর্ণী, এস এম মোরশেদ, আব্দুর রহমান সজীব, রূপক, মীর আনিস।

এ বিষয় দারুসসালাম থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সত্যতা ও আটককৃত আসামীর স্বীকারোক্তিতে সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। বাকি পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রটিকে সম্পূর্ণভাবে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এ বিষয় ই–লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড–এর পক্ষ থেকে জানানো হয়,“ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভয়ভীতি, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের এ ধরনের ঘটনা একটি সংঘবদ্ধ প্রতারণার অংশ। আমরা আইনের প্রতি সম্পূর্ণ আস্থাশীল, এবং এই চক্রের সকল সদস্যকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD