শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ মহড়া ‘বেপরোয়া শক্তি প্রদর্শন’: কিম জং উন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়াকে ‘বেপরোয়া শক্তি প্রদর্শন’ বলে সমালোচনা করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, মহড়াটি পরিস্থিতি আরও “খারাপ পরিণতি” দিকে ঠেলে দেবে।

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপকূলে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র এ জন্য দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ সেনা মোতায়েন করেছে এবং উভয় দেশ একত্রে টেবিলটপ সামরিক মহড়াও চালাবে।

কিম ইয়ো জং বলেন, “আমাদের সীমান্ত ঘেঁষে মিত্রদের এই বেপরোয়া শক্তি প্রদর্শন ভুল জায়গায় করা হচ্ছে এবং এটি অনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।” দীর্ঘদিন ধরে পিয়ংইয়ং যৌথ মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে নিন্দা জানিয়ে আসছে।

তিনি তার ভাই কিম জং উনের সাম্প্রতিক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর এই মন্তব্য করেন। কিম জং উন দেশটিকে পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি একসঙ্গে বজায় রাখার নীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে কিম জং উন আরও সাহসী হয়ে উঠেছেন। রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য হাজার হাজার উত্তর কোরীয় সৈন্য পাঠানো হয়েছে, এবং গত বছর পুতিনের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD