শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

যতদিন দায়িত্বে আছি, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষকদের আশ্বস্ত করেছেন, যতদিন তিনি দায়িত্বে আছেন, ততদিন সারের দাম বাড়বে না। দেশে খাদ্যশস্য উৎপাদনে ধারাবাহিক সাফল্য অর্জন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষি উপদেষ্টা।

তিনি বলেন, ‘ধান, গম, ভুট্টা, ডাল, তেলবীজ এবং শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে ফলমূল উৎপাদনেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করেছে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করছে।’

উপদেষ্টা বলেন, ‘পূর্বের সরকারের সময় থেকে রেখে যাওয়া সারের বকেয়া পরিশোধ করা হয়েছে এবং দেশের চাহিদা অনুযায়ী সার আমদানি ও সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই আগামী মৌসুমে সারের কোনো ঘাটতি না হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

তিনি আশ্বস্ত করেন, ‘দেশের কৃষকরা নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ সারের মূল্য কোনোভাবেই বাড়ানো হবে না।’

উপদেষ্টা বলেন, ‘সার আমদানিতে সব সিন্ডিকেট ভেঙে বৈশ্বিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে সার আমদানি করা হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থাতেই সার পাচার না হয়। এ অবস্থায় পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে, তবুও সার উৎপাদন হলেও সারের দাম বৃদ্ধি পাবে না।’

কৃষিখাতের অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের জীবনমান উন্নয়ন করা এবং কৃষিকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার।’

উপদেষ্টা জানান, ‘গত এক বছরে কৃষি মন্ত্রণালয় এই লক্ষ্যকে সামনে রেখে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং সেই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।

তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয় কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। সব ধরনের সার এবং কৃষি ইনপুট সময়মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে ফসল উৎপাদনে কোনো বিঘ্ন না ঘটে।’

উপদেষ্টা আরও জানান, ‘দেশের প্রতিটি কৃষক উন্নত সারের সুবিধা পেতে সক্ষম হবেন। এ বিষয়টি নিশ্চিত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চলছে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD