শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ২২৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

একই সময়ে ৪৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যা ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে। ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৮০ স্কোর নিয়ে চতুর্থ এবং করাচি ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চলমান শীত মৌসুম, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং নির্মাণকাজের ধুলাবালির কারণে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

একিউআই বা বায়ুমান সূচক অনুযায়ী,
০–৫০ স্কোরকে ভালো,
৫১–১০০ মাঝারি,
১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর,
১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং
২০১–৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এই মাত্রায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়। এ ছাড়া ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা দীর্ঘমেয়াদে নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পরিবেশবিদদের মতে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শ্বাসতন্ত্রজনিত রোগসহ নানা জটিলতা আরও বাড়তে পারে। তারা যানবাহন ও শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, নির্মাণকাজে নিয়মকানুন মানা এবং সবুজায়ন জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD