শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও সম্প্রীতি রক্ষাসহ জনগণের সার্বিক কল্যাণে কাজ করবে।

সোমবার (১১ মে),খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের মানুষ তিন পার্বত্য জেলাতেই বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনআকাঙ্ক্ষা পূরণে খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পাহাড়ের সুষম উন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করা হবে।

পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা নিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে এবং স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্গম এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া চাষযোগ্য ভূমি কম হওয়ায় দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD