শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১১

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
chrome 17/06/2021 , 5:55:04 pm Chrome Legacy Window E4AJUuEUcAEPFqi (720×885) - Google Chrome

নেপালে টানা ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পুলিশ সদর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোশি প্রদেশে, যেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধেশ প্রদেশে মারা গেছেন আরও তিনজন। দেশজুড়ে অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

কোশি প্রদেশের ইলাম জেলায় ভয়াবহ ভূমিধসে একক জেলা হিসেবে সর্বাধিক ২৭ জনের মৃত্যু হয়েছে, এবং সেখানে এখনও পাঁচজন নিখোঁজ। উদয়পুর জেলায় বন্যা ও ভূমিধসে দুইজনের প্রাণহানি ও একজন আহত হয়েছেন। খোটাংয়ে বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন, আর ভোজপুরে বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।

অন্যদিকে পঞ্চথরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মধেশ প্রদেশের রানিরহাট এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরায় একজন, রাসুয়ায় চারজন এবং কাঠমান্ডু উপত্যকায় নদীতে ভেসে গিয়ে একজনের প্রাণহানি ঘটেছে। মাকোয়ানপুরে বজ্রপাতে আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে আরও ভূমিধস ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং পাহাড়ি এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD