শিরোনাম :
বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন: ধর্মমন্ত্রী।

নাটোরে বাসের চাপায় ৩ ইজিবাইক যাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি :
  • প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে।

সোমবার দুপুর ২টার দিকে বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার প্রয়াত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক মুনছের প্রামাণিক (৬০) এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসাইন বলেন, দুপুর ২টার দিকে নাটোর থেকে কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় ইজিবাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

স্থানীয়রা আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD