শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা ও কঠোর নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রয়োগ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইটভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনকে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইটভাটাজনিত বায়ু দূষণ কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং প্রচলিত প্রযুক্তির পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর।

রাজধানী ঢাকার শব্দদূষণ নিয়ন্ত্রণে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার কমানোর উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে হর্ন শনাক্ত ও নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক করতে অন্তত ৫০টি নতুন স্থানে অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দেন।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD