শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

ট্রাম্প-নেতানিয়াহুর আগ্রাসী নীতি প্রশ্নবিদ্ধ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে।লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে শতাধিক মানুষের একটি বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সামরিক অভিযানের কঠোর বিরোধিতা করছেন। তাদের দাবি, মার্কিন সরকার যদি সত্যিই ইরানের জনগণ ও নারীদের অধিকার নিয়ে উদ্বিগ্ন থাকত, তাহলে তারা বিমান হামলায় এত বেসামরিক মানুষ, নারী ও শিশুকে হত্যা করত না।
বিক্ষোভকারী ডিকি সাংবাদিকদের বলেন, “কে বলেছে যুক্তরাষ্ট্রের বিশ্বের অধিপতি হওয়া উচিত? ইরান একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র, কে মনে করে যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ন্ত্রণ করতে পারে? যুক্তরাষ্ট্র নিজেকেই ঠিকমতো চালাতে পারে না, আমাদের স্বাস্থ্যসেবার অভাব, বাসস্থানের অভাব; অথচ এখন ইসরায়েলকে অর্থ দিচ্ছে, অস্ত্র ও সম্পদ দিচ্ছে। আমার মনে হয় মার্কিন সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছে।”

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভকারীরা ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ স্লোগান লেখা ব্যানার নিয়ে অবস্থান নেন। তারা বলেন, বিশ্বের অন্য দেশগুলো কীভাবে পরিচালিত হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার মার্কিন সরকারের নেই। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে।
বিক্ষোভকারী মাইক বলেন, “এটি একটি অযৌক্তিক আগ্রাসন এবং একটি অবৈধ যুদ্ধ, যা অবশ্যই বন্ধ করতে হবে। গত কয়েক বছরে ট্রাম্প ও নেতানিয়াহু বিভিন্ন দেশে হামলা চালিয়েছেন; এগুলো সবই আগ্রাসন, যা হওয়া উচিত ছিল না।”

সূত্র: জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD