শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’

জিমি লাই ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল বেইজিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, ১৩ মার্চ (শুক্রবার),বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের তীব্র বিরোধিতা করেন।

তিনি বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল আইনানুসারে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে—এমন অপরাধের শাস্তি বিধান করে। কেন্দ্রীয় সরকার একে দৃঢ়ভাবে সমর্থন করে। হংকংয়ের বিচার বিভাগ এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের অধিকার নেই।

সম্প্রতি মার্কিন সরকারের এক সূত্র থেকে জানা গেছে যে, চীন মানবিক কারণে জিমি লাইকে মুক্তি দেবে বলে ট্রাম্প প্রশাসন আশা করে। বিনিময়ে হংকং ইস্যুতে চীনের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথাও নাকি বিবেচনা করতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক। এ সম্পর্কে মুখপাত্র কুও বলেন, জিমি লাই হলেন হংকংয়ের চীন-বিরোধী ও বিশৃঙ্খলার ধারাবাহিক ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী। তার আচরণ গুরুতরভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির মূলনীতিকে নষ্ট করেছে; জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে; হংকংয়ের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও এর নাগরিকদের নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আইন দ্বারা তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। হংকং আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজ। এখানে কেউ গুরুতর অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত হলে, তাদেরকে আইনের আওতায় আসতেই হবে।

সূত্র:ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD