শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

গ্রাহকদের জন্য সুখবর: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র নতুন ব্যান্ডউইডথ ক্রয়ে বিশেষ বোনাস অফার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬

বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট” বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী সুবিধা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (BSCPLC) দুটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। নতুন এই উদ্যোগের ফলে আইএসপি, আইআইজি এবং অন্যান্য টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন।

প্রথম প্যাকেজের আওতায় SEA-ME-WE 4 সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন IPLC ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা প্রদান করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক যদি ২০০জি নতুন ক্যাপাসিটি ক্রয় করেন, তবে তাকে অতিরিক্ত ১০০জি ক্যাপাসিটি বিনামূল্যে দেওয়া হবে। একইভাবে ১০জি নতুন ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি ১০জি’র বিপরীতে আরও একটি ১০জি ক্যাপাসিটি বোনাস হিসেবে প্রদান করা হবে। যেসব গ্রাহকদের বকেয়া রয়েছে, তারা যদি ২০২৬ সালের মধ্যে বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট শিডিউলসহ সম্পূর্ণ বকেয়ার জন্য পোস্ট- ডেটেড চেক প্রদান করেন, তবে তারাও এই সুবিধা গ্রহণ করতে পারবেন। অফারটি শুধুমাত্র নতুন অতিরিক্ত ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ক্যাপাসিটি থাকা পর্যন্ত ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে প্রদান করা হবে। এই প্যাকেজটি অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র আইপি ট্রানজিট সেবার অধীন শূন্য বকেয়া (No Outstanding) প্রিপেইড গ্রাহকদের জন্য “লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ” প্যাকেজ চালু করা হয়েছে। এ প্যাকেজের আওতায় গ্রাহকরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ৭০ শতাংশ পর্যন্ত বিনামূল্যে বোনাস লিমিটেড ডেস্টিনেশন ব্যান্ডউইডথ সুবিধা পাবেন। এই সুবিধা বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের সংযুক্ত বিদ্যমান সিডিএন প্রোভাইডারসমূহের ডেস্টিনেশন ব্যান্ডউইডথের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্যাকেজটি আগামী ১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি জানিয়েছে, নতুন এই প্রণোদনা প্যাকেজগুলো দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহকে আরও সাশ্রয়ী মূল্যে [প্রতি মেগাবিট ডাটা ৯০ টাকারও কম মূল্যে] আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ করে দেবে এবং তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD