শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

গুমের ঘটনায় হাসিনা-তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার নিরাপত্তা বিষয়ে উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম থেকে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী মানোয়ার হোসেন (এম এইচ) তামিম।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২ টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।

একটিতে গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ৬ অক্টোবর গুমের মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, খুব তাড়াতাড়ি এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি। অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।

তদন্ত শেষ হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল (কমপ্লেক্স) মামলা সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তে প্রতিবেদন এই সপ্তাহে পেয়ে যাবেন।

সেখানে শেখ হাসিনা প্রধান আসামি কি না এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, বাকিটুকু দেখতে পাবেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD