শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এক মাসে ২৬০ ফিলিস্তিনি নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত এক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৬০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৬৩২ জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর আগ্রাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাংশ এবং দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিনই হামলায় মানুষ নিহত হচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি একই রকম ভয়াবহ। হেবরনের উত্তরাঞ্চল বেইত উমরে ইসরায়েলি সেনার গুলিতে কয়েকজন শিশু নিহত হয়েছে। আনতাবা শহরে সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমেও অভিযানের সময় বহু মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে, চলমান আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। দ্রুত বাকি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে তারা কাজ করছে বলে জানিয়েছে সংগঠনটি।

গাজার রাফাহর সিভিল ডিফেন্স সতর্ক করেছে, শীতের ঝড়ের কারণে হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। তাবু ও বিধ্বস্ত বাড়িতে থাকা পরিবারগুলো শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার সুযোগহীন হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD