শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

এবার শুধুই কেঁদেছি

ফারুক সৈয়দ, পেন হাউস, সিল্কেবর্গ,ডেনমার্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

এবার শুধুই কেঁদেছি

⁃ ফারুক সৈয়দ, পেন হাউস, সিল্কেবর্গ।

এবার
সমুদ্রে যাইনি।
জলের ধারেও যাইনি।
তবু বুকের ভেতর
মেঘ ভেঙে পড়েছিল,
সবটুকু ঝরে গিয়েছিল বৃষ্টি হয়ে।

এবার
সমুদ্রে যাইনি।
নুড়ির তটেও যাইনি।
তবু চোখের কার্নিশে
অন্ধকার জমেছিল,
ছড়িয়ে থাকা পাথরের মতো,
গড়িয়ে গিয়েছিল দানা দানা হয়ে।

এবার
সমুদ্রে যাইনি।
বালুর প্রাসাদের কাছেও যাইনি।
তবু ভাঙা হৃদয়ের গান
তীক্ষ্ণ সুরে বাজছিল মনে।
শুনেছি তাসের ঘর ভেঙে পড়ার
তীব্র আর্তনাদ।

এবার
সমুদ্রে যাইনি।
আর হায়, সমুদ্রের সব নোনা জল
চোখ বেয়ে নামতে অস্বীকার করে –
অশনি-আশঙ্কা হয়ে
জমে উঠেছিল আমার হৃদয়ে।

এবার
সমুদ্রে যাইনি।
এবার শুধুই কেঁদেছি,
বুকের ভেতর ধরে রেখে
হাজার সমুদ্রের শোক
তোমার জন্য, হে মাতৃভূমি,
তোমার জন্য, হে আমার বাংলাদেশ।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD