শিরোনাম :
সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর বাকস্বাধীনতা থাকলেও তা যেন বাকশালীনতার সীমা অতিক্রম না করে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৪৯২ বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও জবাবদিহি একসঙ্গে এগিয়ে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের ওপরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় হলিউডে এখনো বঞ্চনার শিকার সারান্ডন শিক্ষকদের সম্মান ও শিক্ষাকে গুরুত্ব দেওয়ার ইতিবাচক পরিবেশ তৈরির আহ্বান

অস্ট্রিয়ান আল্পসে ভয়াবহ তুষারধস: একদিনে নিহত ৮

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

অস্ট্রিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ তুষারধসে তিন চেক নাগরিকের মৃত্যু হয়েছে। এর ফলে শনিবার দেশটির আল্পস পর্বতমালায় তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া টানা ভারি তুষারপাতের পর আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনায় প্রাণহানি ও দুর্ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, স্টাইরিয়া প্রদেশের মুর্তাল জেলায় স্কিইং করতে আসা সাতজন চেক পর্যটকের একটি দল তুষারধসের কবলে পড়ে। এ সময় তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও শেষ পর্যন্ত তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিনে সালজবার্গের কাছে পোঙ্গাউ এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে সাতজন অফ-পিস্ট স্কিয়ার তুষারধসে আটকা পড়েন। এতে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় পৃথক আরেকটি তুষারধসে একজন অফ-পিস্ট স্কিয়ার ভেসে যান বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার প্রধান গেরহার্ড ক্রেমসারক বলেন, “আজ অসংখ্য তুষারধসের ঘটনা ঘটেছে। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে প্রাণহানি এড়ানো যায়নি।” তিনি আরও জানান, চলমান তুষারধস পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং এই ট্র্যাজেডিগুলো পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।

এর আগেও চলতি সপ্তাহে অস্ট্রিয়ান আল্পসে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার আল্পাইন রিসোর্ট ব্যাড গ্যাস্টেইনে অফ-পিস্ট স্কিইংয়ের সময় তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোরের মৃত্যু হয়। পাশাপাশি গত রবিবার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের ওয়েয়ারবার্গ রিসোর্টে তুষারধসে ৫৮ বছর বয়সী এক স্কি পর্যটক প্রাণ হারান।

ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ অফ-পিস্ট স্কিইং এড়িয়ে চলার পাশাপাশি পাহাড়ি এলাকায় চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সূত্র: গালফ নিউজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD